ঝিনাইদহ দিয়ে ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩

ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় স্থানীয় এক দালালের সহযোগী, তিন রোহিঙ্গা নারী ও ১৩ বাংলাদেশি নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্যটি জানিয়েছেন মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ। তিনি বলেন, মহেশপুরের জুলুলী, সামন্তা, বাঘাডাংগা সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাসহ বাংলাদেশি নারী-পুরুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচার করা হবে বলে বিজিবির কাছে তথ্য আসে। তথ্য অনুযায়ী এসব সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতে যাওয়ার চেষ্টাকালে এবং একটি মাইক্রোবাস থেকে দালালের সহযোগী মিজানুর রহমান, তিন রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশি নারী এবং এক পুরুষকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কয়েকজন স্বেচ্ছায় ভারতে যাচ্ছিলেন। তিন রোহিঙ্গা নারী কক্সবাজার থেকে এসেছেন। বাকিদের বাড়ি বিভিন্ন জেলায়। 

বিজিবির এই পরিচালক আরও বলেন, মহেশপুর সীমান্ত এলাকাকে কেউ যদি ভারতে পাচারের রুট বলে মনে করে তাহলে সেটি চরম ভুল। বিজিবি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারকৃত ১৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক