ব্যবসায়ীকে আটকে ৬ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ২০:২৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:২৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদা দাবির সময় বাবলু নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবলু জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।

শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে বাবলু। সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে নারায়ণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাবলুকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক