দেবহাটা মিনি স্টেডিয়ামের নামকরণ

শেখ রাসেলের বদলে হবে ‘শহীদ আসিফ স্টেডিয়াম’: ক্রীড়া উপদেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘যখনই বাঙালি কোনও জনগুরুত্বপূর্ণ ইস্যু অ্যারেঞ্জ করেছে, তখনই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদফতর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। অনেক মহল আছে যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। শান্তির এ ধারা বজায় রাখার জন্য সকলের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আর করতে দেওয়া হবে না। এজন্য আপনারা দেখেছেন এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন। সর্বোপরি আপনাদের সাতক্ষীরাবাসীর সাফল্য ক্রীড়া অঙ্গনে ও সকল ক্ষেত্রে রয়েছে, তার সফলতা কামনা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেদিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন তার প্রভাব না আসে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে। এটার নাম দেওয়া ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোমধ্যে সেগুলো পরিবর্তনে আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের অবকাঠামোগত উন্নয়ন কোনও রাজনৈতিক ব্যক্তির নামে হবে না। আমাদের যারা জাতীয় বীর এবং যে সকল শহীদ রয়েছেন, তাদের নামে এগুলো নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম “শহীদ আসিফ স্টেডিয়াম” হিসেবে নামকরণ করা হবে।’

এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়াবিদ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে, সফরসূচি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এরপর রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদফতর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সফর সঙ্গীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
সর্বশেষ খবর
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই