নারী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানোয় পুরুষ প্রার্থীর জরিমানা

খুলনা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ১০:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১০:২৩

ইউপি নির্বাচন-২০১৬

খুলনার দাকোপ উপজেলার সাধারণ ওয়ার্ডের এক নারী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার চালানোর অভিযোগে এক পুরুষ সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে’র ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

রবিবার ওই পুরুষ সদস্য নিহার রঞ্জন মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করে নির্বাহী মেজিস্ট্রেটের কাছে মুচলেকা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ঝর্না শীলের বিরুদ্ধে অপপ্রচার এবং কুৎসা রটিয়ে বেড়াচ্ছিলেন একই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নিহার রঞ্জন মণ্ডল। এ ঘটনা ঝর্না শীল তথ্য প্রমাণসহ ১০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনটি আমলে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃনাল কান্তি দে ১৩ মার্চ সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিহার রঞ্জন মণ্ডলকে আটক করে এই শাস্তি দেন। এরপর নিহার মুচলেকা দিলে তাকে মুক্তি দেওয়া হয়।

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম