ছাদ ভেঙে পড়ে প্রাণ গেলো গৃহবধূর

সাতক্ষীরা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২২:৪৯ আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২২:৪৯

সাতক্ষীরার কলারোয়ায় গেটের ছাদ ভেঙে সেটার নিচে চাপা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। দুই সন্তানের জননী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ননদের স্বামী শহীদ জানান, বাড়ির সীমানা প্রাচীরে নতুন লোহার গেট লাগানোর জন্য ওপরে ঢালাই ছাদ দেওয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বে বাড়ি ঢোকার সময় তার শরীরের ওপর হঠাৎ ছাদ ভেঙে পড়ে। এতে শরীরের মাথার নিচ থেকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলারোয়া থানার ওসির দায়িত্বে থাকা আজম মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি। আপনার কাছ থেকে শুনলাম, খোঁজ নিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক