ছাত্রদের হাতে মারধরের শিকার প্রধান শিক্ষক, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ০০:০৩ আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০০:০৩

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রদের মারধরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনাসদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা ও মারধরের শিকার হযরত আলী বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষক হযরত আলী জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে স্থানীয় একদল ব্যক্তি তাকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে সরানোর জন্য হেনস্তার চেষ্টা চালিয়ে আসছিল। ইতোমধ্যে বিষয়টি তিনি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, ইউএনওসহ বিভিন্ন দফতরে জানিয়েছেন। দুর্গাপূজার ছুটি শেষে রবিবার সকালে বিদ্যালয়ে গেলে স্থানীয় আজাদ বাহিনী কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার ওপর হামলা চালায়। সেইসঙ্গে তাকে মারধর করা হয়। এতে মারাত্মক আহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষককে মারধর করতে দেখে স্থানীয়রা ইউএনওকে খবর দেন। খবর পেয়ে সেনাসদস্যরা এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস নিজ তদারকিতে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

কালীগঞ্জ থানার এসআই তাপস কুমার ঘোষাল বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনার উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ দিলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে। প্রধান শিক্ষকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক