গ্রাম্য দুই গ্রুপের সংঘর্ষে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩১

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্লা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত ব্যক্তি চাঁদপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ও তার প্রতিপক্ষ শরিফুল ইসলামের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্যপাড়ায় দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শরিফুল গ্রুপের সমর্থক সুলতান মোল্লাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন কোপালে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় উভয় গ্রুপের ৫-৬ জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের জেরে জামাল গ্রুপের ৪-৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া সংঘর্ষে ৯-১০টি গরু, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

কালিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক