৫ কোটি টাকার টেন্ডার না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের শার্টের কলার ধরলেন বিএনপি নেতা

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১৮:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:০৮

পাঁচ কোটি টাকার টেন্ডার না পাওয়ায় যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের শার্টের কলার ধরলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরফুদ্দৌলা ছোটলু। একইসঙ্গে তত্ত্বাবধায়ককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন শরফুদ্দৌলা ও তার অনুসারীরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এ ঘটনা ঘটে। শরফুদ্দৌলা ছোটলু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মামা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ২১ এবং ২৮ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি (এমএসআর) ক্রয়-বিষয়ক পাঁচ কোটি টাকার টেন্ডার ডাকা হয়। টেন্ডারে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে শরফুদ্দৌলা ছোটলুও অংশ নেন। কিন্তু সর্বনিম্ন দরদাতা হিসেবে টেন্ডার পায় প্যারাগন হারমাইন ও জাজ করপোরেশন নামে দুটি প্রতিষ্ঠান। পরে তা ঢাকায় অনুমোদনের জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

টেন্ডার না পাওয়ার বিষয়টি জানতে পেরে শরফুদ্দৌলা ছোটলু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাত-আট জন নেতাকর্মী নিয়ে তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের কক্ষে যান। সেখানে গিয়েই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে শার্টের কলার ধরে তত্ত্বাবধায়ককে চেয়ার থেকে উঠিয়ে বাইরে আনার চেষ্টা করেন শরফুদ্দৌলা। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষে শরফুদ্দৌলা ও তার লোকজন তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন সাংবাদিককে তিনি বলেছেন, ‘বর্তমানে টেন্ডার অনলাইনে অনুষ্ঠিত হয়। এখানে কারচুপির কোনও সুযোগ নেই। তারপরও টেন্ডার না পেয়ে কারচুপির অভিযোগ এনে ছোটলু সাহেব ও তার লোকজন আমাকে লাঞ্ছিত করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমি।’

তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শরফুদ্দৌলা ছোটলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টেন্ডার নিয়ে আমার সঙ্গে তার কোনও ঝামেলা হয়নি। তবে আমি ঘটনাস্থলে ছিলাম। হাবিবুল্লাহ নামে যুবদলের এক কর্মীর সঙ্গে তত্ত্বাবধায়কের ঝামেলা হয়েছিল। আমি তাদের ঝামেলা মীমাংসা করে দিয়েছি।’

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ভুল বোঝাবুঝি থেকে এমনটি হয়েছে। পরে বিষয়টি মীমাংসা করে নিয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ