ভারতে যাওয়ার সময় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ২০:২৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২০:২৪

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলফাজ উদ্দিনকে (৫৭) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সদর থানায় একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলাটি করা হয়েছিল।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল কলারোয়া থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ভারতে পালিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য আসলে জিজ্ঞাসাবাদকালে সন্দেহজনক মনে হয়। পরে কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি সাতক্ষীরা সদর থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন গ্রেফতার করা হয়। এখানের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। কলারোয়ার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক