নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৭:৫৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭:৫৮

নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামে শিশু শাহিন ফকির হত্যা মামলায় এক নারীসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (৪৪), সৈয়দ লিটন (৪১), জাহিদুর রহমান মিঠু (৪৪), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও শামিমা বেগম (৬৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের শওকত ফকিরের ছেলে শাহিন ফকিরের (১০) লাশ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে শওকতের পরিবারের দীর্ঘদিন জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় লাশ উদ্ধারের পরদিন ১ অক্টোবর লোহাগড়া থানায় পাঁচ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা করেন নিহতের চাচা মিজানুর ফকির। পরে ওই বছরের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক