আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন: নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ০০:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে।’

রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পটুয়াখালী শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গণে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘ডান, বাম, বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ-মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, নিজেদের অবস্থান ধরে রাখতে, তারা দ্রুত নির্বাচন চায়। যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগণের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে কতিপয় দুষ্কৃতিকারী বিদেশি এজেন্টরা দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে, যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয়। সে কারণে তারা বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকার আনার জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় শহরের শতাধিক সনাতন পরিবার নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি কেউ চাঁদাবাজি ও দখলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে দেশে আবারও ফ্যাসিবাদের সৃষ্টি হবে। জুলাই-আগস্টের গণ আন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে।’

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ইউনিটে নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

/ইউএস/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম