বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১০:৪০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১০:৪০

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ এবং পরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীম উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের কথা আলোকপাত করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম