মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা, আসামি ৬৪৫ জন

নড়াইল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের (লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এতে মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে লোহাগড়া থানায় বাদী হয়ে মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের শওকত কাজীর ছেলে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচিতে বের হয়। সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হলে তাদের পথরোধ করে, জীবননাশের হুমকি দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা লক্ষ্মীপাশা সেতুতে ছাত্র-জনতার ওপর হামলা করেন। তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন, ককটেল বিস্ফোরণ ঘটান। আশপাশের বাড়ি ও দোকানপাট এবং বাস ও ইজিবাইক ভাঙচুর করেন। এতে ১৭ জনসহ অনেকে আহত হন। আসামিদের মধ্যে সরাসরি হামলাকারী, নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা আছেন। আসামিদের মধ্যে কয়েকজন গত ১৪ জুলাই মামলার বাদী কাজী ইয়াজুর রহমানকে হত্যার হুমকি দেন এবং গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য শেখ সজীবকে বেধড়ক মারধর করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা, লোহাগড়ার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক, শিকদার আবদুল হান্নান ও সৈয়দ ফয়জুল আমির, সাবেক পৌর মেয়র মশিয়ূর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, নয়জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগেও নড়াইল সদর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের আরেকটি মামলায় মাশরাফিকে আসামি করা হয়েছিল। ওই মামলায় মাশরাফি ও তার বাবা গোলাম মুর্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক