সীমান্তে গোলাপবাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টার সময় উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কয়েকজন ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করি। তখন রুহল আমিনের গোলাপবাগানের মধ্যে লুকিয়ে থাকাবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করতে সক্ষম হই।’

আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক