জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন বহাল রাখার দাবি রুমু’র

মাগুরা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১৯:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৫৮

ইউপি নির্বাচন-২০১৬ জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন অক্ষুণ্ন রাখতে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভিন সুলতানা রুমু। শনিবার মাগুরা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।  
সংবাদ সম্মেলনে পারভিন সুলতানা রুমু জানান, পাঁচ বছর আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পেয়েছিলেন। পরবর্তীতে পাঁচ বছরে এলাকার যোগাযোগ, বিশুদ্ধ পানি, নারী উন্নয়নসহ ব্যাপক কাজ করেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পান। তার স্বামী আশরাফ উদ্দিন প্রায় ২০ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার আদর্শের আলোকেই আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।
রুমু বলেন, সম্প্রতি শুনেছি আমাকে বাদ দিয়ে এখানে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এই খবরে তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

একমাত্র নারী প্রার্থী হিসেবে হলেও তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে তিনি আবেদন জানান।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান