ভারত থেকে জাহাজে এলো আরও ১৬ হাজার মেট্রিক টন চাল

মোংলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে।

ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ মেট্রিক টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করেছে ফেয়ারওয়ে বয়ায়।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৩ ফেব্রুয়ারি এসব চাল খালাসের কার্যক্রম শুরু হবে।’ 

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রথম চালান এসেছিল ২০ জানুয়ারি। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে তখন এসেছিল পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন।

মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এর মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ শতাংশ। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে। 

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দফতর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল রয়েছে। রবিবার চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।’ 

/এএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী