সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসা রিমান্ডে

মেহেরপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে করা মামলার আসামি হিসেবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি  সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর মানষ রন্জন ঘোষ। তিনি বলেন, একটি মামলায় আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাদ্দাম হোসেন সন্ত্রাস দমন আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় অপর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন- ইব্রাহিম শাহীন, আব্দুল মতিন আব্দুস সালাম, ইয়ারুল ইসলাম।

আদালত দুটি মামলায় এক ঘণ্টা শুনানি শেষে বিচারক একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের কাঠগড়ায় পুরোটা সময় নীরব ছিলেন মোনালিসা ইসলাম।

এর আগে মেহেরপুর সদর থানা থেকে বেলা ১১টার দিকে মোনালিসাকে একটি প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। 

এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। রাতেই ঢাকা থেকে প্রিজনভ্যানে মেহেরপুর থানায় আনা হয়।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম। গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় ফরহাদ হোসেনকে  আটক করেছিল র‌্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, ইফতেখার অনিক রিমান্ডে
সর্বশেষ খবর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ