যশোর জেলা বিএনপির কমিটি নির্বাচনে জয় পেলেন যারা

যশোর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯

যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেলোয়ার হোসেন খোকন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভাপতি পদে দলের বর্তমান সদস্য সচিব সাবু ৭৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট। আর যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শেখ শহিদুল বারী রবু। রবিউল ইসলাম সর্বোচ্চ এক হাজার ৩৪১ ভোট পান। অন্য দুই বিজয়ী মুনির সিদ্দিকী বাচ্চু ৮৫৪ ও শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়েছেন। আর একমাত্র পরাজিত প্রার্থী কাজী আজম পেয়েছেন ৭১২ ভোট।

শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে মোট এক হাজার ৬১৬ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক হাজার ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সভাপতি পদে ১৮টি এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচটি ব্যালট বাতিল হয়। রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে আর কোনও প্রার্থী না থাকায় দেলোয়ার হোসেন খোকনকে নির্বাচিত ঘোষণা করা হয়। দেলোয়ার খোকন বিদায়ী কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা