ইউএনওর বদলি ঠেকাতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার বদলি ঠেকাতে এবার মিরপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মিরপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে মিরপুর পৌরসভার সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে মিরপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কেন- এমন প্রশ্ন করলে তারা ব্যানার ছেড়ে সরে পড়েন। 

এর আগে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দায়িত্ব দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকারী হিসেবে উল্লেখ করে ইউএনওর বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ইউএনও বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।

আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

আদেশে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।

এর আগে গত বছর কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়েছিল। তবে সেবার বদলি আদেশ প্রত্যাহার করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘উপজেলার গেট বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা, সিদ্ধান্তে অনড় ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর তিন দিন পর এই ইউএনওকে বদলি করা হয়। তবে এখনও গেট দুটি বন্ধ রয়েছে।

বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ৩১ মার্চ মিরপুর উপজেলা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী