সেলুন থেকে আ.লীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাঈদ মেহেদী কালীগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে (সাঈদ মেহেদীকে) থানায় নিয়ে যায়।

অন্যদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কর সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও কাশিমাড়ী এলাকার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক