শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮১ হাজার পিস পাতার বিড়ি জব্দ

খুলনা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৫:১৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫:১৮

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে মানিকখালি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮১ হাজার শলাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মানিকখালি ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে জব্দকৃত পাতার বিড়ি আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি