দেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি: গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:৪০

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনও কোনও রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওই সব রাজনৈতিক নেতারা।’

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে জামায়াতে ইসলাম খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘আবু সাইদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে, জীবন দিয়ে হলেও এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কুরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তিজীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্রকাঠামো হোক ইসলামের, পবিত্র কুরআনের এমন প্রত্যাশা করি।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জাগপার মহানগর সভাপতি মো. সালাহউদ্দিন মিঠু, জামায়াতের মহানগরীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগরী সহকারী সেক্রেটারি  অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী