ভারতে চাকরির কথা বলে ডেকে এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ০৯:৫৩ আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৩

ভারতে চাকরি দেওয়ার কথা বলে ময়মনসিংহের এক তরুণীকে সাতক্ষীরায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মেহেদি হাসান সবুজ, তার ভাই সাকিব হোসেন ও গোলাম রসুল রাকিব। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামে।

মামলার বরাতে কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘গত রবিবার থেকে বুধবার পর্যন্ত কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। তাকে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোমা রানি দাস বলেন, ‘তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অনেক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

ওই তরুণী জানান, তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। পেশায় তিনি একজন মডেল; পার্লারে কাজের অভিজ্ঞতাও আছে। কয়েকদিন আগে ফেসবুকে তার সঙ্গে গোলাম রসুলের পরিচয় হয়। কয়েক মাস কোনও কাজ না থাকায় তিনি বাড়িতে বেকার বসে ছিলেন। গোলাম রসুল তাকে ভারতে কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান। পরে তার কথায় ২২ মার্চ তিনি কালীগঞ্জ আসেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রশিদ মোল্যা বলেন, ‘ওই তরুণী ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তাপস ঘোষাল বলেন, ‘অন্য আসামিরা নজরদারিতে আছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক