নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৮

নড়াইল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ২৩:৪৬ আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২৩:৪৬

নড়াইলের কালিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবু তালেব শেখ (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের লস্কর বাড়ির গেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু তালেব শেখ ওই এলাকার বাসিন্দা। আহতরা আশপাশের এলাকার ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। আবু তালেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে টুকু লস্কর ও তার ভাই আলাউদ্দিন লস্করের দোকানে আগুন ধরিয়ে দেন প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া অপর একটি দোকানে ভাঙচুর চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইফতারের সন্ধ্যায় জামরিল ডাঙ্গা গ্রামের আকরাম শেখ ও প্রতিপক্ষ আহমেদ লস্করের লোকজনের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে আকরাম শেখ পক্ষের সমর্থক আবু তালেবকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আবু তালেবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ গ্রুপের টুকু লস্কর ও তার ভাই আলাউদ্দিন লস্করের দোকানে অগ্নিসংযোগ করেন আকরাম শেখের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘পূর্ববিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত চলছে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক