নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

নড়াইল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ২৩:৪১ আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২৩:৪১

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকবর শেখ (৬৫) নামে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাত জন আহত হন।

সোমবার (৩১ মার্চ) বিকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে সোমবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের সাত জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক