ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি

মেহেরপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৩:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭:১৬

মেহেরপুরে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক সদর উপজেলার বাসিন্দা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মানুষের হাত থেকে যুবককে উদ্ধার করে থানায় নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের কাশারি বাজার এলাকায় ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিন নিয়ে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ওই যুবক হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ধর্ম নিয়ে কটূক্তি করে কথা বলা শুরু করেন বলে অভিযোগ ওঠে। এ সময় উপস্থিত লোকজন তাকে ধরে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে পুলিশ শহরের কাশারিবাজার এলাকায় গিয়ে গণপিটুনির শিকার যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান