সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ মে ২০২৫, ২২:০১ আপডেট : ২৮ মে ২০২৫, ২২:০১

সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শত শত বিঘার মৎস্যঘের। বুধবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে দক্ষিণ দরগাহপুর সুবিদখালী গেটে সামনের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ১৫- ২০ ফুট ভেঙে যায়। ভাঙনে দক্ষিণ দরগাহপুর গ্রামের আংশিক ও রামনগর গ্রামের চর এলাকা ভেসে যায়।

স্থানীয় দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, দুপুরের জোয়ারের প্রবল চাপে সুবিদখালী গেটের নিকট কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে। গ্রামরক্ষার মূল বেড়িবাঁধ সেটি দিয়ে গেটের নিকট থেকে পানি ওভার ফ্লো হয়ে লোকালয়ে এসেছে। তবে দ্রুত এই বাঁধ সংস্কার না করা হলে রাতের জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।

স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ইতোমধ্যে ২টি গ্রামে পা‌নি ঢুকেছে। এসব গ্রামের বা‌ড়িঘরে পা‌নি প্রবেশ করেছে, মৎস্য খামার ভেসে গেছে। দ্রুততম সময়ে বাঁধ বাঁধতে না পার‌লে দরগাহপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কাদাকাটি ইউনিয়ন প্লাবিত হতে পারে।

ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

ইউএনও জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এ ব্যাপারে বলা হয়েছে। দ্রুত বাঁধটি যাতে সংস্কার করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক