অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৩:২৩আপডেট : ০২ জুন ২০২৫, ১৩:২৩

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশীয় এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রবিবার (২ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন। মেহেদি হাসান মুরারীদহ গ্রামের জামির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, আটক মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’ নামক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতো। সে দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতো। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতো।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তার ওপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান ও হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় অন্য সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান