ঈদের দিন নিখোঁজ, পরদিন স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ১৫:১২ আপডেট : ০৮ জুন ২০২৫, ১৫:১২

ঈদের দিন দুপুরে নিখোঁজ সোহানা আক্তার (১১) নামে এক শিশুর লাশ আজ রবিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়েছে। সোহানা যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরের পর সোহানা পাশের হাড়িয়া-পানিসারা এলাকার ফুল মোড়ে বেড়াতে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এই ঘটনায় তাদের প্রতিবেশী এবং হাড়িয়া মোড়ের হোটেল ব্যবসায়ী রানা মীর্জা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির নিখোঁজের বিষয়ে বিজ্ঞপ্তি দেন।

এই বিষয়ে রানা মীর্জা বলেন, ‘ওই মেয়ের পরিবার বেশ পরহেজগার। শুনেছি আজ সকালে পুলিশ মেয়েটির লাশ বায়সা বাজারের শেষ মাথায় মানিকালী গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোরেও নাকি নিয়ে গেছে।’

জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঈদের দিন সোহানার পরিবারের সদস্যরা পশু কোরবানির জন্য পাশে তার ফুফুর বাড়িতে যায়। এ সময় সোহানা ও তার ফুফাতো বোন তন্বী (৮ম শ্রেণি) বাড়িতে খেলাধুলা করছিল। দুপুরের দিকে তন্বী ঘুমিয়ে পড়ে। সোহানা উঠানে খেলা করছিল। দুপুর ২টার দিকে তার ভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে বাড়ির পেছনের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার (সোহানা) শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবু ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানার পর আইনি ব্যবস্থা।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক