তরুণীকে উত্ত্যক্ত করায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী

যশোর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১১:২৯ আপডেট : ১২ জুন ২০২৫, ১১:২৯

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের টাওরা এলাকা থেকে বুধবার (১১ জুন) বিকালে একটি চাইনিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছে সেনাসদস্যরা। এরপর তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। একপর্যায়ে টাওরা গ্রামের মোড়ে তিনটি মোটরসাইকেলযোগে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সেই সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থল পৌঁছায়।

সেখান থেকে গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদকে (২০) আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করেন।

পরে সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেন। ঝিকরগাছা থানার পুলিশ পাঁচ তরুণকে একটি চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক