নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দম্পতির

নড়াইল প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৬:০৯ আপডেট : ১২ জুন ২০২৫, ১৬:০৯

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬২) নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কালিয়া পৌরসভা এলাকার বড়কালিয়া ব্যাপারীপাড়ায়।

এ সময় ইজিবাইকচালক বাবুল শরীফ (৬৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে কালিয়া পৌরসভা এলাকার বড়কালিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা ইজিবাইকে করে কালিয়া থেকে বড়দিয়া মহাজনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মামুন ও তার স্ত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান মৃত ঘোষণা করেন।

ওসি মো. আশিকুর রহমান আরও জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক