ঘেরের পাড়ে পড়ে ছিল প্রবাসী যুবকের মরদেহ

যশোর প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৫:৪৯ আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫:৪৯

যশোরের অভয়নগরে ঘেরের পাড় থেকে হাসান শেখ (৩৫) নামের এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের তবিবুর শেখের ঘেরের পাড় থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান শেখ নাউলি গ্রামের হাবিবুর শেখের ছোট ছেলে। তিনি ৭ বছর কাতারপ্রবাসী ছিলেন।

সম্প্রতি দেশে ফেরেন। দুই মাস আগে খুলনার দামোদর গ্রামে বিয়ে করেন। জানা যায় নিহত হাসান শেখ শনিবার (১৪ জুন) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে পরবর্তীতে আর বাড়িতে ফিরে যাননি।

ধারণা করা হচ্ছে, রাত ১২টার দিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। মরদেহের পাশেই একটি দামি মোবাইল ফোন, সিগারেটের প্যাকেট ও ২টি স্প্রিরিটের বোতল পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘অভয়নগরে নাউলী গ্রাম থেকে হাসান শেখ নামের একজন প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে।’

কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক