যশোরে আ.লীগ নেতা গ্রেফতার

যশোর প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২১:১৯ আপডেট : ২০ জুন ২০২৫, ২১:১৯

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবলু কুমার সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকালে তার নিজ গ্রাম নারিকেলবাড়ীয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান। বাবলু সাহা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচির সময় বাঘারপাড়ায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১০ মাস পর, ওই বছরের ডিসেম্বর মাসে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাঘারপাড়ার আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় বাবলু কুমার সাহাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, একই মামলায় গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রশিদ স্বপনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী ও সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা।

বাঘারপাড়া থানার ওসি আরও জানান, গ্রেফতার চেয়ারম্যান বাবলুকে শুক্রবার আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক