যশোরে করোনায় আরও একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২২:৪১ আপডেট : ২০ জুন ২০২৫, ২২:৪১

যশোরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিলা বেগম (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী ঝিকরা গ্রামের বাসিন্দা।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিলা বেগম যশোরে করোনার দ্বিতীয় ধাপে প্রথম শনাক্ত হওয়া রোগী। তিনি গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, শুক্রবার (২০ জুন) বিকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এরআগে গত বুধবার (১৮ জুন) সকাল ও দিবাগত রাতে আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার আমির হোসেন পারুল (৬৮) ও মণিরামপুর উপজেলার শেখ ইউসুফ আলী (৪৫)। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

যশোরের সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, করোনা আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং আগে থেকেই নানা রোগে আক্রান্ত, তাদের ঝুঁকি বেশি। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা পরীক্ষার জন্য ২ হাজার কীট পাওয়া গেছে। প্রাথমিকভাবে এই কীট হাসপাতালে ভর্তি ও সন্দেহভাজনদের পরীক্ষায় ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে আরও কীট পাওয়া গেলে তখন সবাই পরীক্ষা করাতে পারবেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সর্বশেষ খবর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ