জীবিত মাকে মৃত দেখিয়ে ছেলের ওয়ারিশ সনদ সংগ্রহ, মায়ের সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১০:৩৪ আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৩৪

সম্পত্তির লোভে জীবিত মাকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ কায়েম সনদ নিলেন বিধবা মায়ের একমাত্র ছেলে সত্যজিৎ। ঘটনাটি খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে।

শনিবার (২৮ জুন) বিকালে সংবাদ সম্মেলন করেন সত্যজিতের মা আশালতা হালদার (৬৫)। তিনি স্থানীয় মালোপাড়া দুর্গামণ্ডপে সশরীরে হাজির হয়ে নিজেকে জীবিত প্রমাণ করাসহ মিথ্যা ওয়ারিশ কায়েমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে আশলতা বলেন, ‘বসতবাড়ি ও সম্পত্তি আত্মসাতের হীন মানসিকতায় আমার ছেলে সত্যজিৎ এমনটি করেছে। স্থানীয় ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলামের সুপারিশের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ ইউনুছ আলী মোড়ল স্বাক্ষরিত গত ৩১ মে ৩৩৬/২০২৫ নম্বর স্মারকে একটি ওয়ারিশ কায়েম সনদ প্রদান করেন। এ ঘটনায় ২০ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে জনরোষের মুখে ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেন।’

এদিকে সম্মেলনে উপস্থিত দুই মেয়ে মুক্তি সরকার, মমতা বিশ্বাস ও জামাতা ঠাকুর দাস বিশ্বাসসহ উপস্থিত এলাকাবাসী জানান, সালিশি বৈঠকের পর থেকে সত্যজিৎ পলাতক রয়েছে। অসহায় আশালতা নিজ ঘরে ঠাঁই না পেয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।

এ ঘটনায় ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, এটি তার ভুল হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন জানান, ঘটনাটি তার জানা নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক