নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ০৮:৫৩ আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৫৩

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের দুই দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে বাবুপুর ফুটবল দলের সমর্থকরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আহত ব্যক্তিকে স্বজনরা উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের দুটি দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখ (২০)। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক