মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা, পিটুনিতে প্রাণ গেলো হামলাকারীর

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ২০:১১ আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১:১১

ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর মানুষের পিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। পিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্থানীয়রা।

রবিবার (২০ জুলাই) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে।

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, মানসিক ভারসাম্যহীন রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। পরে সেখানে হঠাৎ শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুলের। এ সময় স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তালা থানার ওসি মাইনউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানাবো।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক