কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

খুলনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১২:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:৫৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ মানববন্ধন বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় কুয়েটের দুর্বার বাংলা চত্বরে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ড. মো. রফিকুল ইসলাম, ড. সুলতান মাহমুদ, অভিভাবক বিথি আক্তার, শিক্ষার্থী মো. সায়েম।

শিক্ষার্থী সায়েম বলেন, ‘আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরতে চাই। এজন্য দ্রুত উপাচার্য প্রয়োজন। আমাদের পরীক্ষা গ্যাপ আছে। তারও নিরসন প্রয়োজন।’

অভিভাবক বিথি আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন থাকলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন। তাই দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’

প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকেই কুয়েট অভিভাবকহীন। এখন আমরা নিরুপায়। দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলে মিলেই আমরা উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’

সভাপতি সাহিদুল ইসলাম বলেন, ‘সকলেই ক্লাস চালুর পক্ষে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ক্লাস চালু করতে উপাচার্যের নির্দেশনা প্রয়োজন। এ কারণে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ প্রয়োজন।’

/কেএইচটি/
সম্পর্কিত
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি