কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ০৪:৩৩ আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৪:৩৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক