যশোরে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১০:০৩ আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০:০৩

যশোরে মাদক মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) বিকালে যশোর জেলা বিশেষ দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।

সাজাপ্রাপ্ত ভোলা হোসেন চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মশ্মিমপুর স্কুলের পেছনে অবস্থান নেয়। এ সময় মাঠের মধ্য দিয়ে রাস্তার দিকে আসার সময় ভোলা হোসেন বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯৭ বোতল ফেনসিডিল।

এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম বাদী হয়ে আটক ভোলা হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামি ভোলা হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিল্পব সরকার। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ভোলা হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৩ মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন বিচারক। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক