কালীগঞ্জে ৫ টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৫:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:৫৩

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৫ টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাবিব উপজেলার দাদপুর গ্রামের আনসার আলী ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, কলেজ পাড়ায় হাবিব তার বাড়িতে বোমা তৈরি করছে। এ সময় সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে থানার সেকেন্ড অফিসার ইমরান আলম কয়েকজন পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ হাবিবকে গ্রেফতার করে এবং তার ঘরের মধ্যে থেকে ৫ টি তাজা হাত বোমা,  ৪শ গ্রাম গান পাউডার, মার্বেল, জালের কাটি, পেরেক, জর্দার কোর্টা টেপসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হাবিব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এর আগেও তিনি অস্ত্রসহ আটক হয়েছিলেন। সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে তিনি বোমাগুলো তৈরি করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি আনোয়ার।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের