মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজন আটক

বাগেরহাট প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ০৯:০২আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:০২

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে মোংলা থানার মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭টি ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

আটক মো. বেল্লাল হোসেন (৪০) এবং মো. সগির হোসেন (৫২) বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম