হাসপাতাল থেকে রোগীর চেইন ছিনতাইকালে নারী আটক

যশোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৭:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৫৭

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় শেফালী (৪৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

আটক শেফালী হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোরের একটি বেসরকারি সংস্থার (বাঁচতে শেখা) হোস্টেল সুপার, যশোর শহরতলীর আরবপুর গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী নাসিমা খাতুন (৪৪) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। তিনি টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছিলেন। ওই সময় শেফালী নামে ওই ছিনতাইকারী তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তখন সেখানে উপস্থিত রোগীরা চিৎকার করে উঠলে অন্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। এরপর হাসপাতালে  থাকা পুলিশ গার্ড সোহেল রানাকে খবর দেওয়া হয়। পরে এসআই অনুপ কুমার তাকে থানায় নিয়ে যান।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী