নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ০৯:৪১আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪১

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান।

মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘেরপাড়ে পাটের আঁশ ছড়ানোর (পাট বাছা) করার কাজ করছিলেন। তখন শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে পাশের ঘেরের পানিতে গোসল করতে নামে। বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। সন্ধ্যায় ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান