নবজাতকসহ গ্রেফতার সেই মা জামিন পেলেন

খুলনা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেফতার হওয়া শাহজাদী ও তার মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় বিনা জামানতে জামিন দেন। দুপুরে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, সকালে আদালতের আদেশের অনুলিপি তুলে খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

খুলনা কারাগারের জেলার মোহাম্মদ মুনীর হোসাইন জানান, জামিনের কপি আসার পর দুপুর পৌনে ২টায় নার্গিস বেগমকে কারাগার থেকে মুক্ত করা হয়। আর দুপুর পৌনে ৩টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহজাদীকেও মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, বাগেরহাটের রামপালের সিরাজুল ইসলাম ও ফকিরহাটের শাহজাদী দম্পতির চারটি মেয়ে সন্তান রয়েছে। আবার গর্ভবতী হলে শাহজাদীর গর্ভে ছেলে আসবে বলে প্রত্যাশা ছিল। আবার মেয়ে হলে বিবাহ বিচ্ছেদের হুমকিও ছিল। এ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর রাতে সিজার হয়। সেখানে মেয়ে শিশুর জন্ম হয়। এতেই বিপত্তি শুরু হয়। সংবাদ শুনে হাসপাতাল ত্যাগ করেন সিরাজুল। তিনি আর হাসপাতালে যাননি, যোগাযোগও করেননি।

মেয়ে শিশুর জন্ম দেওয়ার নানা চাপে দিশেহারা শাহজাদী গত ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া আরেক রোগীর ছেলে সন্তান চুরি করে। নবজাতক চুরির সংবাদের পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও পুলিশের তৎপরতায় ওই দিন সন্ধ্যায় ছেলে নবজাতকটি উদ্ধার করা হয়। আটক করা হয় শাহজাদীর মা নার্গিস বেগমকে। এ ঘটনায় শাহজাদী ও তার মাকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নার্গিস বেগমকে কারাগারে পাঠানো হয়। আর শাহজাদী একটি কক্ষে পুলিশের পাহারায় চিকিৎসাধীন ছিলেন। সঙ্গে ছিল তার শিশু মেয়ে। গত ২১ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। মায়ের কোলে চড়ে কারাগারে যায় নবজাতক শিশুটিও।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম