সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই অজ্ঞাত নারীর মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭

সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই নারীর অজ্ঞাত লাশ। এদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন অসুস্থ অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এবং সোমবার এই দুই নারীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারীকে (৭০) সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

সম্রাট নামে এক পথচারী জানান, শহরের ঋশিল্পী সংলগ্ন আব্বাস গার্ডেন এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

অপরদিকে, সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আরেকজন অজ্ঞাতপরিচয় নারীকে (৫০) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আনা হয়। এর মাত্র ১০ মিনিট পর তিনি মারা যান। শহরের ইটাগাছা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ বলেন, ‘দু’জন নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি