শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, যা মিথ্যা: শিবির সভাপতি

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবিরকে নারীবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম যেমন নারীদের মর্যাদা দিয়েছে, শিবিরও নারী শিক্ষার্থী ও বোনদের সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেয়।’

সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও শহর শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘দেশপ্রেম মানে কেবল মুখের কথা নয়। প্রকৃত দেশপ্রেমিকরা কখনও লুটপাট, অন্যায় বা নির্যাতনের সঙ্গে যুক্ত হতে পারে না। ইসলামী ছাত্রশিবির এমন মানুষ তৈরি করে যারা ন্যায় ও আদর্শের পথে দেশকে এগিয়ে নেয়।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে সংগঠন সম্পর্কে জানতে চাইলে পড়াশোনা করতে পারেন। শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ শুনে নিজের ভবিষ্যৎ গড়াই হবে শিক্ষার্থীর মূল দায়িত্ব।’

শিবির সভাপতি বলেন, ‘শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নেবে—তারা কী পছন্দ করবে, কী গ্রহণ করবে। ছাত্রশিবির কাউকে জোর করে না, বরং পথ দেখায়, অনুপ্রেরণা দেয়।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কেবল মুসলমানদের নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখছে। হিন্দু ভাই-বোনদের প্রতিও আমাদের সমান সহমর্মিতা রয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শিবির শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুকসহ আরও অনেকে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী