খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা, শরীরে আটটি গুলির চিহ্ন

খুলনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২৩:৪১ আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২৩:৪১

খুলনায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদিআরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৈহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সোহেল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‌লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক