প্রেমের ঘটনায় সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ২১:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২১:২৬

সাতক্ষীরা কালিগঞ্জে প্রেমিক ইয়ার আলীর (৫০) ছোড়া গুলিতে হালিমা খাতুন নামের এক গৃহবধূ ও হৃদয় তরপদার নামে একজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্ত্রী ও ছেলেকে প্রেমিকার বাড়ি চিনিয়ে দিতে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে হালিমা খাতুনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী একাধিক ডাকাতি মামলার আসামি ইয়ার আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোতা গ্রামের এক নারীর সঙ্গে ইয়ার আলীর প্রেমের সম্পর্ক ছিল। ওই নারী বাবার বাড়িতে থাকতেন। এই সম্পর্কের জেরে ইয়ার আলী সোমবার দুপুরে তার বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার আলীর খোঁজে স্ত্রী তাহমিনা খাতুন তার সন্তান হৃদয় তরফদারকে নিয়ে ওই বাড়িতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ার আলী তার স্ত্রীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।

কালিগঞ্জ থানার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি