সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে মাছবাহী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র (অটো-টেম্পো) উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয় যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলামের বর্ণনামতে, মাহেন্দ্রটি পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মাছবাহী একটি ট্রলি মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা মারে। এতে মাহেন্দ্রটি উল্টে যায় এবং মা ও ছেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ এ বিষয়ে জানান, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্রটি উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক